নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Share the post
আশিকুর রহমান নরসিংদী : নরসিংদীর বেলাব থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার লাকসাম থানার ফুলহরা গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে ওমর ফারুক (৩৩) এবং একই থানার জনাদ্দনপুর গ্রামের সিরাজুল হকের ছেলে মিজান মিয়া (২৮)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ককের বারৈচা বাসষ্ট্যান্ডের লাবীবা বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সন্দেহবাজন দুইব্যক্তিকে আটক করে। এসময় তাদেরকে জিজ্ঞেসাবাদ করলে তাদের কথায় পুলিশের সন্দেহ আরও ঘনীভুত হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান,  সংশ্লিষ্ট থানার সিডিএমএস যাচাই করে দেখা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা পাওয়া যায়নি। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]