দুর্গাপুরে স্বামী—স্ত্রী‘র ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। স্বামী সোহাগ পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। রবিবার (২০ জুলাই) সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসত ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে। রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরবেলা বাড়ির অন্যরা, ঘরের ভিতর ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছে দেখে চিৎকার করে। পরবর্তিতে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]