আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং সরকারের নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫.১৫ মিনিটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন। এছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা কেউই আজ নিরাপদ নন। বিচারবহির্ভূত হত্যা, গুম, রাজনৈতিক হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।”

তারা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণ এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান। সেই সঙ্গে যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ব্যাপারে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করে আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল জুড়ে ছিল নানা স্লোগানে মুখরিত পরিবেশ—“গণতন্ত্র চাই, স্বাধীনতা চাই”, “দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও” সহ আরও বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]