চাঁপাইনবাবগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “জুলাই বাংলাদেশের জন্য একটি বেদনাবিধুর অথচ গৌরবময় মাস। এ মাসে দেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে”—এই চেতনাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ দিবস-২০২৫” উপলক্ষে আলোচনা সভা।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডা. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ফোরামের সভাপতি মো. ইসাহাক আলী, বিশিষ্ট সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সাব্বির আহমেদ রাজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে প্রতিরোধের প্রতীক। এ মাসেই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ শত শত তরুণ ফ্যাসিবাদী শাসন ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তারা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নিজের জীবন উৎসর্গ করেছেন।”

বক্তারা আরও বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের আজকের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু সেই আত্মত্যাগের ইতিহাস আজও অনেকের অজানা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে। তাদের শেখাতে হবে যে, স্বাধীনতা শুধু একটি তারিখ নয়—এটি একটি রক্তঝরা সংগ্রামের ফল।”

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, “বাংলাদেশ যেন আবার কোনো অপশক্তির হাতে বিপন্ন না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই দায় আমাদের সকলের।”

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় রাখতে হবে শুধু আনুষ্ঠানিকতায় নয়, মননে ও কর্মে। আমাদের সমাজ ব্যবস্থায় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলে মিলে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]