গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১০ পর্যন্ত  বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন,  “আ.লীগ গোপালগঞ্জকে তাদের পূনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে  জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।”
বরিশাল মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় পতিত স্বৈরাচারের দোসরের দ্বারা আক্রান্ত হয়েছে। সেই প্রতিবাদেই আমরা আজকে মহাসড়ক অবরোধ করেছি। জুলাই যোদ্ধাদের সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সরকার পদত্যাগ করার দাবি জানান তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]