মির্জা তুষার আহমেদ,নওগাঁ : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নওগাঁতে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫)জুলাই বিকালে ১১,টি উপজেলা থেকে সংগঠনটির নেতা–কর্মীরা নওজোয়ান মাঠে এসে জড়োহয়। বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এর পর তাজের মোড় শহীদ মিনারে এসে অবস্থান নেয়।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কাজী মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সি: যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, জেলা ও উপজেলার নেতাকর্মী প্রকুম।
কাজী মোক্তার হোসেন বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তরের পরাজিত এবং পতিত আওয়ামী লীগসহ অন্য অপশক্তিগুলো তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন, আমরা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি, লড়াই করেছি সংগ্রাম করেছি। তারপরও আমরা আন্দোলন করে নতুন করে এ দেশ স্বাধীন করেছি। জামাত শিবিরে রগকাটা সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। রাজাকার জামাত শিবির কে এই বাংলাদেশে থাকতে দিব না।

