‎বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎বিচার ও সাজা ছাড়াই দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া (৫৫)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
‎হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা কনু মিয়া মানসিক ভারসাম্যহীন অবস্থায় ১৯৯৫ সালের ২৫ মে রাতে ঘুমের মধ্যে ভুলবশত তার মা ম্যাজেস্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর গ্রামবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে দায় স্বীকার করেন তিনি। তারপর থেকেই শুরু হয় তার বন্দিজীবনের নির্মম অধ্যায়।
‎এরপর দীর্ঘ তিন দশক পার হলেও হয়নি কোনো বিচার, হয়নি শাস্তির আদেশ। কাটিয়েছেন টানা ৩০ বছর ২ মাস ১৯ দিন। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে ভুলে যান তাকে। অনেকে ভাবতেন, কনু মিয়া হয়তো আর বেঁচে নেই।
‎এই দীর্ঘ নিঃসঙ্গতা ও অবহেলার অবসান ঘটান হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। তিনি ব্যক্তিগত উদ্যোগে খুঁজে বের করেন মামলার বাদীপক্ষকে এবং আইনি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে লিগ্যাল এইডের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জামিন আবেদন করলে, গত ১৪ জুলাই হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন।
‎আজ সকালে কারাগার থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ান কনু মিয়া। তার চাচাতো ভাই মোহন মিয়া বলেন, “আমরা এতদিন জানতাম তিনি হয়তো মারা গেছেন। তাই ভুলে গিয়েছিলাম। হঠাৎ জানতে পারি তিনি এখনো জীবিত এবং আজ মুক্তি পাচ্ছেন। এটা এক বিস্ময়কর অনুভূতি।”
‎এই ঘটনা দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থার এক জাগ্রত প্রশ্নের জন্ম দেয়। দীর্ঘদিন ধরে বিচারবিহীন বন্দিত্বে থাকা এক মানসিক রোগীর মুক্তি- যদিও দেরিতে এসেছে- তবুও মানবিক রাষ্ট্রের এক আশার আলো হয়ে ধরা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]