সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব শৈলকুপা (রুসাস)-এর ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সোহান হোসেনকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে৷
রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোছা. মীম খাতুন, ফোকলোর বিভাগের মো.সাকিব হোসেন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের সঞ্জয় কুমার,সহ-সভাপতি ম্যানেজমেন্ট বিভাগের সজল, আরবি বিভাগের মো. ইকবাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের মো. শাহীন হোসেন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের মোছা. রিতু পারভীন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের রাহাত আরা গীতি, মার্কেটিং বিভাগের জান্নাতুল ফেরদৌস জেরিন, উর্দু বিভাগের মো. সাব্বির হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ইফতেখার আহমেদ। সহসাংগঠনিক সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের হাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের আমির হামজা।
কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের মো.রাসেল হোসেন। দপ্তর সম্পাদক শামসুল ফোকলোর বিভাগের শামসুল আলম ইমরান, উপ-দপ্তর সম্পাদক ফোকলোর বিভাগের বিএম জাইম।
প্রচার সম্পাদক হিসাবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের তানভীর আহমেদ হামজা, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান, আইন সম্পাদক আইন বিভাগের শবনম জেরিন লিটা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফোকলোর বিভাগের মো. জিসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফলিত রসায়ন বিভাগের তানভীর রানা অভী।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসাবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহীন জোয়ার্দ্দার, রসায়ন বিভাগের সাগর সাহা, রসায়ন বিভাগের তুহিন শেখ, অর্থনীতি বিভাগের নিষ্পা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের দিশা খাতুন৷

