সোনারগাঁয়ে একি ইউনিয়নের তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিলো তিতাস

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শুকতারা পাম্প সংলগ্ন  চট্টগ্রাম মুখী দুটি ও  ঢাকা মুখি ১টি মোট ৩টি অবৈধ চুনা কারখানায়  অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত ৩টি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস। ওই অবৈধ চুনা কারখানা দুটিতে প্রতি মাসে অন্তত ৬০ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৩  জুলাই ) সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সোনারগাঁ থানা পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ অভিযানটি  পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।
অভিযান শেষে তিনি বলেন, ‘গ্যাস রাষ্ট্রীয় সম্পদ যা অবৈধভাবে বা চুরি করে ব্যবহার করা অপরাধ। আজ আমরা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর
 গ্রামে রাস্তার এপার ওপার  অভিযান চালাই। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত তিনটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি।
অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত  তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]