বারহাট্টায় খাদ্যগুদামে মজুতে গরমিল,কর্মকর্তা প্রত্যাহার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চালের মজুতে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১২ জুলাই ) জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ২৯ জুন বারহাট্টা সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।
ইউএনও খবিরুল বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। খাদ্য বিভাগের সূত্রমতে, পরিদর্শন প্রতিবেদনে এমন গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ।
এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, ‘অতিরিক্ত ধান গুদামে জমা আর খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]