নাফনদীতে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজ

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে নৌকা দিয়ে মাছ শিকারের সময় পানির স্রোতে এক জেলে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে আব্দুল খালেদ (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই রোববার সকালের দিকে তিনটি নৌকায় ১৮ জন জেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীতে টানা জাল দিয়ে মাছ শিকারে সময় স্রোতে ভেসে আব্দুল খালেদ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, জেলেদের কাছ থেকে জানতে পেরেছি নাফনদীতে মাছ শিকারের সময় আব্দুল খালেদ নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করা হলেও এখনো তার সন্ধান মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]