পাবিপ্রবিতে জুলাই বিপ্লব ও শহিদ স্মৃতি স্মরণে গণ পদযাত্রা অনুষ্ঠিত

Share the post
মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জুলাই বিপ্লব ও শহিদদের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে এক গণ পদযাত্রা।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে পদযাত্রার সূচনা হয়। পরে এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ছাত্রহল-২ ও ছাত্রহল-১ সংলগ্ন রাস্তা অতিক্রম করে একাডেমিক ভবনের এলিভেটর হয়ে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।
পদযাত্রা চলাকালে শিক্ষার্থীরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল— “কোটা না মেধা? মেধা মেধা”, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, এবং “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”— এমন বহু স্লোগান, যা আন্দোলনের স্মৃতিকে আবারো জাগিয়ে তোলে।
গণ পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পাবিপ্রবি। তারই অংশ হিসেবে আজকের এই গণ পদযাত্রা আয়োজন করা হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি; আহতদের সুস্থতা কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা।”
তিনি আরও বলেন, “গত বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না, বরং একনায়কতন্ত্র ও হাইব্রিড রেজিমের সূচনা হয়েছিল। সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে আমাদের ছাত্রসমাজ যে সংগ্রাম করেছে, তা মূলত একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আন্দোলন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]