‎চুনারুঘাটে নির্মম হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।‎জানা গেছে, গত ৪ জুন  চান্দপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্তুজ আলী নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, কাঠের বাটামসহ বিভিন্ন দেশীয় প্রাণঘাতী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে। এরই অংশ হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।‎

‎তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]