পাবনার সর্বকনিষ্ঠ শহীদ নিলয়ের কবর জিয়ারত করলেন পাবিপ্রবি উপাচার্য

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জুলাই স্মৃতি স্বরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবিপ্রবি প্রশাসন। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবে পাবনার সর্বকনিষ্ঠ শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একটি বাসে করে পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে যান। সেখানে উপস্থিত হয়ে তাঁরা শ্রদ্ধাভরে শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেন।
জিয়ারতে পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা জালাল উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ মাহবুব হাসান নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁকে শহীদের মর্যাদায় কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এসময় শহীদ নিলয়ের গর্বিত পিতা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিলয়ের বীরত্বপূর্ণ আত্মত্যাগ স্মরণ করে শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। শহীদদের স্মরণে ও তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের কর্মসূচিকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শহীদ মাহবুব হাসান নিলয় পাবনার এক সাহসী কিশোর, যিনি গতবছর স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে দেশের জন্য আত্মত্যাগ করে ইতিহাসে স্থান করে নিয়েছেন পাবনার সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]