ভয়াবহ আগুন, পুড়লো শতাধিক দোকান ঘর

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে আগুনে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে এবং এতে লকোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি, খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও বলতে পারা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সঠিক সূত্রপাত ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]