যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা নেত্রকোণায় নির্মাণ হচ্ছে বাইপাস সড়ক

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোণা শহরকে নিরাপদ রাখতে এবং ভাটি বাংলার সিংহদ্বার বারহাট্ট, মোহনগঞ্জ, কলমাকান্দা, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাকে বিভাগীয় শহর ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকার সাথে দ্রুত যোগাযোগ স্থাপনে নির্মাণ হচ্ছে চল্লিশা-কুনিয়া-মেদনী-সিংহের বাংলা বাইপাস সড়ক।
সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এ অঞ্চলে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় এক নবদিগন্তের সূচনা হবে। সড়ক নেটওয়ার্কের মান উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের সম্পদের পূর্ণ ব্যবহারের পাশপাশি পর্যটন সম্ভাবনা কাজে লাগবে। জেলার চল্লিশা-কুনিয়া-মেদনী-সিংহের বাংলা পর্যন্ত ২৯৪ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ১৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক। সড়কটিতে ৪ টি ব্রীজ এবং ২১ টি কালভাট নির্মাণ করা হয়েছে। শহরের অভ্যন্তরে ব্যস্ততম সড়কের বিকল্প হিসাবে এই বাইপাস সড়কটি নির্মিত হচ্ছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে জেলার আর্থ-সামাজিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। ২০২৬ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হবে বলে সড়ক ও জনপথ নেত্রকোণা কার্যালয় সূত্রে নিশ্চিত করেন।
নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, সার্বক্ষণিক তদারকির মাধ্যমে শতভাগ গুনগত মান বজায় রেখে চল্লিশা-কুনিয়া-মেদনী-সিংহের বাংলা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটির কাজ দ্রুত গতিতে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জুন মাসের নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে জেলার বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাথে বিভাগীয় শহর ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকার পথে যানজটমুক্ত সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেই সাথে শহরের অভ্যন্তরে ভারী চলাচল বন্ধ হলে যানজট কিছুটা লাঘব হবে।
এছাড়াও শহরের থানার মোড় সংলগ্ন মগড়া নদীর উপর ২২ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে ৫৬ মিটার দৈর্ঘ্য একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজ নির্মাণের কাজ চলছে। আর্চ স্টিল ব্রীজ নির্মাণ কাজ শেষ হলে শহরের যানজট কমবে এবং জন দুর্ভোগ লাঘব হবে বলে শহরবাসী মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]