মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আপন দুই ভাইসহ তিনজন গ্রেপ্তার

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মাধবপুর থানা পুলিশের একটি দল উপজেলার পশ্চিম মাধবপুর এলাকায় পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি ভাঙ্গারি দোকানে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭) ও তার ভাই বাহাউদ্দিন (২৫), এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. মোস্তফা (৩০)।

অভিযান চলাকালে গাঁজা পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয়ভাবে সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]