ইবিতে স্মার্ট কার্ড বিতরণ: প্রযুক্তির স্পর্শে শিক্ষার্থীরা

Share the post
ইবি প্রতিনিধি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃপক্ষ। এসময় বাকী শিক্ষার্থীদের আগামী ১৫ তারিখের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়।
বুধবার (২জুলাই) দুপুর ৩ টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে ৫০ জন শিক্ষার্থীকে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট আইডি কার্ড প্রস্তত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ।
স্মার্ট কার্ড হাতে পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা ফারজানা বলেন, ‘অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত সেন্ট্রাল স্মার্ট আইডি কার্ড আজ হাতে পেয়ে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং আমাদের প্রশাসনিক সেবা ও সুযোগ-সুবিধার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি, এই স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা নানা ধরনের ঝামেলা ও হয়রানি থেকে মুক্তি পাব এবং সেবা গ্রহণের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। এ ধরনের আধুনিক এবং যুগোপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে — এটাই আমাদের প্রত্যাশা।’
এদিকে ইবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট আরএফআইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবে। একটি মাত্র কার্ড ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণের সুবিধা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]