আশুলিয়ায় ” বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার “

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
৩০ জুন দুপুর আড়াইটায় সময় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান।এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন রিপনের মালিকানাধীন ভাড়াবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ২য় তলার স্বপনের ভাড়াবাসা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় স্বপনের ভাড়াবাসায় বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মাদকদ্রব্য ইয়াবা সেবন করতে ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সে সময় পালানোর চেষ্টাকালে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]