দুর্গাপুরে তিন দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Share the post

তোবারক হোসেন খোকন.দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি :নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো ৩ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে (২৬-২৮ জুন পর্যন্ত) এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং।

প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্ঠ সঙ্গীতের উপর ভালো দক্ষতা অর্জন করতে হলে, শাস্ত্রীয় সংগীত শিক্ষার কোন বিকল্প নাই। সে জন্য শাস্ত্রীয় সংগীত সম্পর্কে আরো ভালো কিছু জানতে হলে প্রশিক্ষণ গ্রহনেরও কোন বিকল্প নাই। এতে করে ওই বিষয় সম্পর্কে বিষদ জানা বা আয়ত্বে আনা যায়। এ যাবৎকাল সঙ্গীতের উপর যত প্রশিক্ষণ হয়েছে, ওই গুলোর চেয়ে তিনদিনের এই প্রশিক্ষণ থেকে হাতে কলমে শিক্ষাগ্রহন করতে পেরেছে বলে জানান শিক্ষার্থীরা। সেইসাথে আগামীতেও সঙ্গীতের উপর এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে অনুরোধ জানান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]