পিরোজপুরে জাল টাকা লেনদেনের সময় আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ

Share the post

আলী ইমাম অন্তু , পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের সিও অফিস মোড় থেকে জাল টাকার ব্যাগসহ আলমগীর হোসেন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ শনিবার দুপুর ১ টায় সিও অফিস চত্বর থেকে জালটাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।

অভিযুক্ত আলমগীর হোসেন (৩৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বর্শিবাওয়া এলাকার ওসমান শেখের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন বলে জানা স্থানীয়রা।

জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সজিব জানান, আলমগীর হোসেন নামে লোকটি নদীর ওপার বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে এসে দীর্ঘদিন ধরে পিরোজপুর শহরে জাল টাকা সাপ্লাই দিচ্ছিলো। আজকে জাল টাকা সাপ্লাই দেয়ার সময় ব্যাকসহ আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, সিও অফিস মোড় থেকে একজনকে পাঁচ হাজার টাকার জাল নোট সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জাল টাকা উৎপাদন সংরক্ষণ এবং বাজারজাতকরণের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]