বারহাট্টায় কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ জুন) বেলা ১২ টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান,জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বেশিরভাগ রাস্তা গুলো রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা একটি এলাকায় থেকেও এতদিনে এই রাস্তাটি পাকা হয়নি। ৫৪ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। কিন্তু বাস্তবতার সাথে আমার ৫৪ বছরের শোনা কথার কোনো মিল আমি পাইনি। এই এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বর্ষার সময় তারা সবচেয়ে বেশি দূর্ভোগে পড়ে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারে না। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা চাই।
স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়া সহ আরও অনেকেই বলেন, স্বাধীনতার এতো বছরেও এই গ্রামের ৫ হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জন প্রতিনিধীদের বৈষম্যের কারণে। এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি তারা ছিট মহল করে রেখেছ। শুধু মাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলো রাস্তা পাকা করণের দাবি করেন তারা।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]