আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, তরুণীসহ গ্রেপ্তার ২

Share the post
মাহমুদুল ইসলাম সাগর:সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে জিম্মি করে মারধর ও টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইয়াছিন শেখ (২৫) ও মাগুরার শিমুলিয়া এলাকার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। তাঁরা আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার বাদী মানিকগঞ্জের হরিরামপুরের পেচুয়াধারা এলাকায়।

জনাব শাহিনুর কবির জানান, সম্প্রতি একটি ডেটিং সাইটের মাধ্যমে বাদীর সঙ্গে সুমির পরিচয় হয়। ওই তরুণী তাঁকে সম্প্রতি আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে ২০ জুন রাত ৯টার দিকে তিনি আশুলিয়ায় যান। একপর্যায়ে সুমির নির্দেশনায় তিনি আশুলিয়ার চিত্রাশাইল এলাকায় তিনতলা একটি ভবনের নিচে মোটরসাইকেল রেখে ছাদে যান। সেখানে বাদীকে আটকে মারধর করেন সুমি ও ইয়াছিন। একপর্যায়ে তাঁরা ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তাঁরা মুক্তিপণ হিসেবে ১২ হাজার ৭০০ টাকা, একটি আইফোন, ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ড ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ ঘটনায় ২৫ জুন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন বাদী।

পুলিশের তথ্যমতে , ইয়াছিন ও সুমি দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে মানুষজনকে জিম্মি করেন। পরে মারধর ও চাঁদা আদায় করেন। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]