ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসিসহ ৮ জনকে বদলি

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে।রবিবার রাতে পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।
আদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুইজন পুলিশ পরিদর্শককে জেলা অভ্যন্তরে বিভিন্ন থানায় বদলি ও একজন পুলিশ পরিদর্শককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা করা হয়েছে।
আদেশে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল হাসানকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি),  নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমকে আশুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে
বদলি করা হয়েছে। এছাড়া নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে, নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে ও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে।
বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করা যাচ্ছে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]