অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত, রক্তমাখা ছুরিসহ গ্রেফতার তিন

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় জলাশয় থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে বিজয়নগর থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধার দগরিসারএলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫), সিয়াম (১৬)।
জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালায় পুলিশ পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। অজ্ঞাত মরদেহ পরিচয় মজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন বর্তমানে সে আশুগঞ্জে বসবাস করতো। পেশায় একজন সিএনজি চালক। পুলিশ আরো জানান, নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন)  ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]