মাধবপুরে অবৈধ বালু উত্তোলন: ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

Share the post
স্বপন রবি দাশ,(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮জুন)বিকালে  উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশের ছড়ায় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোহেল মিয়াকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
সোহেল মিয়া শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, “অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অভিযোগে সোহেল মিয়াকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]