মাধবপুরে ‘নিশান’ এনজিওর প্রতারণা প্রমাণিত লাখ টাকা আত্মসাৎ, দিশেহারা গ্রাহক

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় অবস্থিত ‘নিশান স্বাস্থ্য উন্নয়ন আয়না হাটি পরিবেশ এমরান’ নামে একটি এনজিও গ্রাহকদের সঙ্গে কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী এক নারীর মামলার প্রেক্ষিতে তদন্তে নামে পিবিআই। তদন্তে অভিযোগের সত্যতা মেলে বলে নিশ্চিত করেছেন পিবিআই হবিগঞ্জের পরিদর্শক পীযুষ দেবনাথ।
প্রতিষ্ঠানটি প্রতি মাসে লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত নেয়। কিন্তু হঠাৎ করেই এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়।
এতে করে মূলধন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত গ্রাহক। তারা দ্রুত আইনি পদক্ষেপ ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
পিবিআই জানিয়েছে, তদন্ত প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]