চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে রয়েছে মৃত্যুর কারণ

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের একটি পুকুর থেকে গৃহবধূ ইসমত আরা (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ইসমত আরা ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। সোমবার (১৬ জুন) সকাল ১১টার দিকে চুনারুঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালামের নেতৃত্বে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ইসমত আরা ওইদিন সকালে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে অজ্ঞাত কারণে কাপড়-চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ করেন। পরে তারা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ইসমত আরার মরদেহ উদ্ধার করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানা হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ঘটনার তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার রহস্য এখনও স্পষ্ট নয়, তাই সুষ্ঠু ও ত্বরিত তদন্তের মাধ্যমে বিষয়টি উন্মোচনের আশা প্রকাশ করেছেন পুলিশ ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]