বাইকে কক্সবাজার যাওয়া হলো না যুবকের

Share the post

বাঁশখালী থেকে বাইকযোগে কক্সবাজার বেড়াতে আসার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক যুবক। সোমবার সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সুমন।নিহত জুলকার নয়ন (২০) চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার জাহাঙ্গীরের ছেলে।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সুমন বলেন, নয়ন রেজিস্ট্রেশনহীন ‘ইয়ামাহ্ ফেজার’ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেটের উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা গাড়ি নয়নের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। নিহত নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]