ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সেলিনা খাতুন (১৯)। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্বার করে৷ এ ঘটনায় মরদেহের সুরহতাল শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী তাসলিমা খাতুন জানান, মৃত সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রেললাইন দিয়ে রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে সুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে সুয়ে পড়ে। এসময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সরেনি সে। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]