সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন,  হুমকিতে গ্রান্ড ট্রান্ক রোড

Share the post
ফাহাদ, সোনারগাঁঃ স্থানীয় সূত্রে জানা গেছে,   ফসলি জমি ও সড়কের ক্ষতি করে ড্রেজার পাইপ বসানো হয়েছে। বিশেষ করে বালু উত্তোলনের জন্য এই ধরনের কাজ করা হয়েছে। এতে করে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
স্থানীয়রা বলেন,
সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ সংলগ্ন  গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক কেটে সেখানে ড্রেজার পাইপ বসানো হয়েছে। এতে চলমান রাস্তার নির্মিত কাজের ব্যাঘাত সহ পরবর্তীতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে । যা রাস্তা ঢেভে নবনির্মিত ৮ সিসি ঢালাই ভেঙ্গে  বড়ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ ঘটনাটি পৌরসভার বসবাসকারী মজিবরের ছেলে রাসেল আহমেদ (ওরফে) টেলা রাসেল রাতের আঁধারে অবৈধভাবে বালু ভরাটের জন্য রাস্তা কেটে সুরঙ্গ তৈরি করে পাইপ বসিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ।
এ বিষয়ে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি মনজুর মোরশেদ বলেন, এপারে আমি অবগত ছিলাম না তবে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]