আখাউড়া সীমান্তে অভিযানে প্রতিবন্ধকতা খুলে ফেলা হয়েছে তিনটি সিসি ক্যামেরা

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তে অভিযান চালাতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তিনটি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়েছে।
রোববার সকালে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন অভিযান চালিয়ে ক্যামেরাগুলো খুলে  ফেলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিলো। ওইসব ক্যামেরার কারণে অভিযান চালতে সমস্যা হচ্ছিলো বিজিবির। বিষয়টি তারা মৌখিকভাবে অবহিত করে। এরপরই খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই বাড়িতে মাদক ব্যবসা হতো কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাড়ির এক ছেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা হয়েছিলো।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকার ওই বাড়িটিতে মাদকের ব্যবসা হতো বলে অভিযোগ উঠে। মূলত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাড়ির ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়। এতে অভিযান চালানোর আগেই বাড়ির লোকজন টের পেয়ে যেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]