বাংলাদেশিদের গরু নিয়ে গেছে ভারতীয়   বিএসএফ।

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে বাংলাদেশি ৮-১০ টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ১৫ জুন সকাল ১০ টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০ টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০ গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ জিয়াউর রহমান জানান, বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]