বরগুনা বিবিচিনি শাহী মসজিদে বাড়ছে পর্যটকদেন আনাগোনা।

Share the post
মোঃ নাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি :বরগুনার বেতাগীতে প্রায় পাঁচশত বছর পুরনো একটি নান্দনিক মসজিদের নাম বিবিসিনি শাহী মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদের স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছাপ মূর্ত হয়ে উঠেছে।উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে জনপ্রিয় এই মসজিদটি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে। দেশের দূরদূরান্ত থেকে এই মসজিদ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
স্থানীয়রা জানায়, দিল্লিতে আসার চার বছরের মাথায় শাহ্ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সমর্থ নিয়ে শাহ্ নেয়ামত উল্লাহ্ অবস্থান করে বিবিচিনি গ্রামে। শাহ সুজার প্রচেষ্টা ও অনুরোধে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন শাহ্ নেয়ামত উল্লাহ্। তার মেয়ের নাম ছিলো চিনিবিবি। তার নামের সাথে মিল রেখে এ গ্রামের নামকরণ করা হয় বিবিচিনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ৫০ ফুট উচ্চতায় একটি টিলার উপর শাহী মসজিদের অবস্থান। মসজিদের দৈর্ঘ্য-প্রস্থ ৪০ ফুট করে। চারপাশের দেয়াল ছয় ফুট আট ইঞ্চি চওড়া। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে অন্যতম প্রবেশ পথ। বর্তমান তৈরি ইটের তুলনায় শাহী মসজিদের ইটের রয়েছে বিরল তফাৎ।
জানা যায়, ষোলশ শতক পূর্বে পারস্য থেকে দিল্লিতে আসে মুসলিম ধর্মের অন্যতম নেতা শাহ্ নেয়ামত উল্লাহ। সম্রাট শাহ জাহানের ছেলে বঙ্গ দেশের সুবাদার শাহ্ সুজার ওই মুসলিম নেতার সঙ্গী হন। দিল্লি থেকে বেতাগীতে এসে তারা অবস্থান করে। মেয়ের নামের সাথে মিল রেখে স্থানের নাম নির্ধারণ করে বিবিচিনি। ঐতিহ্যবাহী মসজিদ দেখতে পর্যটকদের আনাগোনায় বিবিচিনি শাহী মসজিদ নামে এটি পরিচিতি লাভ করেন। বর্তমানে স্থানীয় ও পর্যটকদের মন কেড়ে নিয়েছে বিবিচিনি শাহী মসজিদের ঐতিহ্যবাহী সৌন্দর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]