আজমিরীগঞ্জে হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, প্রাণ গেছে দুটি মহিষের

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক। শনিবার (১৪ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলমগীর মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে যান আলমগীর। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এদিকে একই সময়, ওই ইউনিয়নেরই পৃথক একটি স্থানে বজ্রপাতে এক নারীসহ আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের গুইয়ারবন্দ এলাকায় বজ্রপাতে দুটি মহিষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্ব সতর্কতা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]