দুর্গাপুরে জাতীয় হাজং ছাত্র সংগঠনের কমিটি গঠন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:সারাদেশে হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) এর নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এই নেতৃত্ব বাছাই করা হয়।

এর আগে ওইদিন দুপুরে সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।

“কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার গারোপাহাড়ি অঞ্চল দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং। প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহŸায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সাধারণ সম্পাদক নয়ন হাজং, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই প্রমুখ। আলোচনা শেষে, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পী ও হাজং সাংস্কৃতিক সংগঠন গুলো তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশনা করে।

সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং বলেন, রাতে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। এই কমিটিতে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং, সহ-সাধারণ সম্পাদক পদে দিপা রানী হাজং নীলা, মামুন হাজং, সাংগঠনিক সম্পাদক পদে যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং, দপ্তর সম্পাদক পদে নিউটন হাজং, সহ-দপ্তর সম্পাদক পদে প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপ্নীল হাজং পৃথী, সহ:সাংস্কৃতিক সম্পাদক পদে পৌষী হাজং পূজা কে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। নির্যাতিহ হাজং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]