সোনারগাঁয়ে হামলা করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খাঁনের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন দলীয় প্রভাব খাটিয়ে তার দলবল নিয়ে তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। পুলিশের হাতে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামি রিপন মিয়া লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।
সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের এ এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। পরে আসামিকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন তার দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান,
গতকাল শুক্রবার দিন ঘটনাটি ঘটে। আমি উপস্থিত ছিলাম না। তবে আসামি ধরার অভিযান অব্যাহত আছে। মনে হচ্ছে তারা এলাকা ছাড়া। যেকোনো মূল্যে আসামি সহ অপরাধীদের গ্রেফতার করা হবে। আমি সহ আমার সহকর্মীরা মাঠে সক্রিয় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]