CNG-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, ভোলার লালমোহনে ট্র্যাজেডি

Share the post
মুহাম্মদ রনি,ভোলা প্রতিনিধিঃ আজ সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার সাদা পোল এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। ইলিশা টু গজারিয়া ও চরফ্যাশন রুটে চলাচলকারী একটি বেপরোয়া গতির CNG ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালকসহ ২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশা টু গজারিয়া এবং চরফ্যাশন রুটে বাসের পরিবর্তে যাত্রী পরিবহনের দায়িত্ব নিয়েছে সিএনজি চালিত যানবাহনগুলো। এতে যেমন যাত্রীদের সময় ও ভোগান্তি কিছুটা কমেছে, ঠিক তেমনি ১৭৭ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে অতিরিক্ত গতি এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের কারণে যাত্রীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন।
দুর্ঘটনার ফলে পাশের কলাগাছের বাগান ও রাস্তার পাশে একটি জলাশয়ে সিএনজিটি উল্টে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকাজুড়ে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]