হবিগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় এক যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে চলাফেরা করছিলেন। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]