লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ জুন) উপজেলার শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম তৌহিদ কাজী (৩৫)। তিনি শিবপুর গ্রামের মৃত এনাম কাজীর ছেলে।
লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান, “আটক তৌহিদ কাজীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। তাকে আবারও মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]