বানিয়াচঙ্গে গভীর রাতে সেনাবাহিনীর অভিযান: ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-বানিয়াচং সদর ইউনিয়নের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী (গড়ের পাড় হাটি) এলাকার রিজিয়া আক্তার (৩০) ও তার স্বামী কলিম মিয়া (৩৮)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কলিম মিয়া ও রিজিয়া আক্তার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিকবার মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন (বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৩ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
পরে আটককৃতদের বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাস দেড়েক আগে কলিম মিয়াকে একই ধরনের অপরাধে থানা পুলিশের একটি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে ও তার পরিবার।
স্থানীয়রা এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]