দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘আমাদের ঐতিহ্য আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) এই সম্মেলনের আয়োজন করে।

 

এ সময় সম্মেলন উদ্ভোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতি লাল হাজং, পরবর্তিতে আলোচনা সভায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং, যুগ্ন-সম্পাদক প্রিজম হাজং এর সঞ্চালনায়, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই প্রমুখ।

 

আলোচনা শেষে সংগীত শিল্পী অনিমেষ হাজং, দীপক হাজং, নয়ন হাজং, অমিতাভ হাজং সহ বিভিন্ন হাজং সংগঠনের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পরবির্ততে এক কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হবে বলে জানান আয়োজক কমিটির আহবায়ক অন্তর হাজং।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]