ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা সদরের মার্টিন চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শামীম আহমেদ শুভ—এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান জামিল—এর সঞ্চালনায় পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়ে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটা পাথ লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ সাবেক শিক্ষার্থী এহসানুল হক, দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের প্রধান ইমাম ও কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উথরাইল সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী আরমানুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী রায়হান কবির। দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় আলোচক হারুন অর রশীদ।
সাবেক শিক্ষার্থীরা বলেন,”এই পুনর্মিলনী অব্যাহত থাকুক,ছোট পরিসরে এই আয়োজন সামনে যেনো আরও বড় পরিসরে হয় আমরা সকলেই চেষ্টা করবো।আজকেই এই সুন্দর আয়োজনে সকলের সাথে একত্রিত হতে পেরে আনন্দিত অনেক। এই আয়োজন গুলো সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে বেশ ভূমিকা পালন করে।”
সংগঠনটির সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই আয়োজন আমাদের একতা ও ভবিষ্যতের সমন্বিত কর্মপ্রচেষ্টার ভিতকে মজবুত করবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, সময় ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]