হবিগঞ্জ ডিসি অফিসে জাল পর্চা জালিয়াতি: দুই প্রতারক গ্রেফতার

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে ভুয়া পর্চা ও সরকারি কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।
বৃহস্পতিবার সদর থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই প্রতারককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-বানিয়াচং উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সাবালাক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮) এবং সদর উপজেলার বড়বহুলা গ্রামের মৃত মারফত উল্লাহর ছেলে আব্দুল কুদ্দুস (৬২)। তাদের কাছ থেকে জাল পর্চা, ভূয়া সনদপত্র ও সরকারি সিলমোহর জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, “তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে চক্রটির মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।”
অভিযোগ রয়েছে, ডিসি অফিসের কিছু অসাধু কর্মচারীর ছত্রছায়ায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জাল কাগজপত্র সরবরাহ করে প্রতারণা করে আসছে। জমি নামজারি, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজে আসা সেবা গ্রহীতাদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে।
সচেতন মহলের দাবি, এ ধরনের জালিয়াতি বন্ধে রেকর্ড রুমে নজরদারি বাড়ানো ও দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]