শাহজাদপুরে ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পৌরসভা চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ৪ হাজার ৬২১টি সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ঈদের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা চেষ্টা করেছি যেন পবিত্র ঈদে কেউ অনাহারে না থাকে, কারও মুখে হতাশা না থাকে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেন যথাসময়ে এবং সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে যায়। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
এই সময় চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনাব মো: হারুনর রশিদ, হিসাবরক্ষক
জনাব মোঃ আনিসুর রহমান, প্রধান সহকারি জনাব মোঃ আব্দুর রহমান প্রমুখ।
সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তা ঈদের সময় তাদের জন্য অনেক বড় আশীর্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]