কুবির সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ 

Share the post
ইবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের ওপর ছাত্রদলের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
রবিবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী ও সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে আয়োজিত কনসার্ট চলাকালীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুবিসাসের কোষাধ্যক্ষ আবু শামাকে ধাক্কা দেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত দৈনিক সংবাদের কুবি প্রতিনিধি ও কুবিসাসের দপ্তর সম্পাদক চৌধুরী মাছাবিহ এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের কুবি প্রতিনিধি ও কুবিসাসের সদস্য আকাশ আল মামুনের ওপর চড়াও হোন শুভ ও তার অনুসারীরা। শাখা ছাত্রদল কর্মী সাইফুল মালেক আকাশ (বাংলা-১৫), জহিরুল ইসলাম জয় (ইংরেজী-১৬), তাওহীদ রহমান সাকিব (মার্কেটিং-১৭) ও তাজওয়ার তাজসহ (মার্কেটিং-১৭) ২০-২৫ জন ছাত্রদল কর্মী ও শিক্ষার্থীসহ “আগে সাংবাদিক মার” বলে তাদের ওপর হামলা করেন। এক পর্যায়ে সাংবাদিকদের ধাক্কাতে ধাক্কাতে মুক্তমঞ্চ থেকে গোল চত্বরের দিক নিয়ে যান তারা। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সংবাদ কর্মী চৌধুরী মাছাবিহার ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন ছাত্রদল কর্মী সাইফুল মালেক আকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা উদ্বেগজনক। এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ এবং আইনশৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]