চরভদ্রাসনে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:আসন্ন ঈদুল আজহায় ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলায় মোট চাহিদার চেয়ে কয়েক হাজার পশুর আমদানি বেশি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে। আর উপজেলার চাহিদা পূরণ করে বাড়তি কোরবানির পশু   অন্যান্য উপজেলায়  বিক্রির জন্য নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা।
এদিকে দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না করায় এ বছর পশুতে ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারি ও ব্যবসায়ীরা।
উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৬ হাজার ৫০০টি।
এর মধ্যে পশু প্রস্তুত রয়েছে  ১৫ হাজার ৪১০টি পশু। খামারি ও পশু ব্যবসায়ীরা এবার কোরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার ৪টি ইউনিয়ন । এছাড়াও গৃহস্থরা নিজ বাড়িতেও গরু- ছাগল পালন করছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ষাঁড় ৩ হাজার ৭০০টি, বলদ ০টি, গাভী ৫০০টি, মহিষ ১০টি, ছাগল ১০৫০০টি ও ভেড়া ৭০০টি ও অন্যাণ্য ০টি সহ মোটি ১৫ হাজার ৪১০ টি পশু প্রস্তুত রয়েছে।
খামারি ও ব্যবসায়ীরা কোরবানির পশু পরিচর্যায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন। খামারে কেউ পশুকে খাবার দিচ্ছেন, আবার কেউ গোসল করাচ্ছেন। কোরবানি দেওয়ার জন্য অনেকেই খামার থেকে পশু দেখে যাচ্ছেন। তবে ক্রেতারা অনেক যাচাই-বাছাই করে পশু কিনবেন বলে জানিয়েছেন।
চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রবিউল ইসলাম বলেন, ‘আশা করছি চরভদ্রাসন খামারিরা এ বছর পশুর ভালো দাম পাবেন। যতটুকু জানতে পেরেছি, এ বছর দেশের বাইরে থেকে কোনো পশু আমদানি হচ্ছে না। কোরবানির জন্য চাহিদার চেয়েও কয়েক হাজার পশু বেশি রয়েছে চরভদ্রাসন উপজেলায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]