উদ্যোক্তা ও স্থিতিশীলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পিরোজপুরে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা

Share the post

পিরোজপুর প্রতিনিধি : কৃষি, পুষ্টি, উদ্যোক্তা ও স্থিতিশীলতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পিরোজপুরে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রোগ্রাম এন এগ্রিকালচারাল  এন্ড রুরার ট্রান্সফর্মেশন  অফ নিউটেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স  ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পিরোজপুর  সদর উপজেলা কৃষি কর্মকর্তা  শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি মোঃ নাছির আহমেদ বাচ্চু ।
কংগ্রেসে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্থিতিশীলতা বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তবমুখী চর্চা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এ কর্মশালায় শতাধিক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]