রানা-নাহিদের নেতৃত্বে স্বপ্নবিতান ইবি পরিসরের

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি মূলক সংগঠন স্বপ্নবিতান ইবি পরিসর—এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আহসান হাবীব রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) ২০২৪-২৫ বর্ষ কমিটির আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা ও প্রধান নির্বাচক ফাতেমাতুজ-জোহরা ইরানীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম আহমেদ ও মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. ছুম্মা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক আরমান হোসেন, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুল কবির স্বাধীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া হানিফ প্রমি ও মো. হাম্মাদ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ কুমার দত্ত, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল সদর ও ফওজিয়া আবিদা, সামাজিক দক্ষতা বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন ইমন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ, সহ-শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পাঁপড়ি রানী মোদক, তাশনিম হাসান তাপ্তি, সিনথিয়া সরকার দ্বীনা ও সঞ্চয়ন কুমার পাল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “স্বপ্নবিতান একটি সৃজনশীল সংগঠন। আগামীতেও আমরা শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনা ও দক্ষতাকে উজ্জীবিত করতে কাজ করবো।”
সভাপতি আহসান হাবীব রানা বলেন, “নতুন কমিটি গঠনের মাধ্যমে স্বপ্নবিতান আরও গতিশীল হবে। সদস্যদের একত্রিত প্রচেষ্টায় আমরা সংগঠনের গৌরবময় পথচলাকে আরও সমৃদ্ধ করতে চাই।”
প্রসঙ্গত, স্বপ্নবিতান, ইবি পরিসর ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য সংগঠন। যারা শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]