চট্টগ্রাম-সন্ধীপে রপেন্সিলের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

Share the post

মাহামুদুল হাসান জিহাদ: করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ধারাবাহিকভাবে গতকাল রংপেন্সিল এর পক্ষ থেকে চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকার অন্তর্গত বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সকালে গুপ্তছড়া বাজার এলাকা থেকে স্প্রে করার কাজ শুরু হয়।

মগধরা ও হারামিয়া ইউনিয়নের অন্তর্গত বেশকিছু কাঁচাবাজার, মার্কেট, রেস্টুরেন্ট, মসজিদসহ জনসমাগম ঘটে এমন স্থানগুলোতে স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় হারামিয়া ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমিত রোগীর আইসোলেশন ইউনিটসহ পুরো হাসপাতালে স্প্রে করা হয়। পরবর্তীতে সন্দ্বীপ থানার সবগুলো কক্ষসহ হাজতখানায়ও স্প্রে ছিটানো হয়। স্বেচ্ছাসেবকরা দিনভর কার্যক্রম পরিচালনা শেষে সন্ধ্যায় কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করে। পর্যায়ক্রমে সন্দ্বীপ থানার বাকি এলাকাগুলোতেও এই কার্যক্রম পরিচালিত হবে। করোনাভাইরাস প্রতিরোধে রংপেন্সিল এর গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেশব্যাপী অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]